October 11, 2026, 4:14 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ১৪ বাংলাদেশী হজযাত্রী ; এ পর্যন্ত ৪ হজযাত্রীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৫০ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪০ হাজার ৯২৫ জন।

শনিবার রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ৭৮ হাজার ৩২১জন, যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ১২ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ৮৮ শতাংশ।

এদিদেক সৌদি আরবে গতকাল আলী হোসেন নামে একজন হজযাত্রী মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর এ০৭১৫৩৭৩৭।

সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ৩ জন ও মহিলা ১ জন। তার সবাই মক্কায় মারা গেছেন।

গতকাল রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page