March 5, 2026, 2:55 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

হজ প্যাকেজ আরও স্বচ্ছন্দ করার চেষ্টা করছি : ধর্ম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডস্কে : আগামী মাসে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গত বছরের চেয়ে আসন্ন হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলে মনে করছে সরকার। এ ছাড়া হজের খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজ প্যাকেজের তিনটি পার্ট। বিমান, মক্কা-মদিনায় আবাসন ও সৌদি সরকারকে ১ লাখ ৩০ হাজার টাকার মতো দিতে হয়। আগামী দিনে এটাকে আরও স্বচ্ছন্দ করার জন্য আমরা চেষ্টা করছি। অতিরিক্ত ম্যানপাওয়ার নেবো না।’

এর আগে হজের খরচ কমানোর প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। যৌক্তিক পর্যায়ে একটি হজ প্যাকেজ ঘোষণা করবেন তারা।

গত ২৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page