September 5, 2026, 3:25 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শাকিল-ফারজানা সাংবাদিক দম্পতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ঢাকার মিরপুরে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং একই টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এ নিয়ে এই সাংবাদিক দম্পতির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো।

মহানগর দায়রা জজ পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শাকিল ও ফারজানাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

একই মামলায় ৩ দিন করে রিমান্ড আদেশ দেয়া হয়েছে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তাঁর বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ১৪৯ জনকে মামলা আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানার দায়ের করা পোশাকশ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁদের ২২ আগস্ট চার দিনের রিমান্ডে দেওয়া হয়।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page