October 14, 2026, 11:19 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালীতে মার্কিন পরমাণু সাবমেরিনের আনাগোনা ; শনাক্ত করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী বলেছে, তাদের ‘ফতেহ’ সাবমেরিন থেকে আমেরিকার পরমাণু শক্তিচালিত গাইডেড মিসাইল সাবমেরিন ‘ফ্লোরিডা’কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

সাবমেরিনটি পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালী এলাকায় ঘোরাঘুরি করার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এ সময় ইরানের সাবমেরিন মার্কিন সাবমেরিনটিকে শনাক্ত করে এবং প্রতিরোধের জন্য এক ধরনের মহড়া চালায়। এতে মার্কিন সাবমেরিনটি হরমুজ প্রণালীতে পানির গভীর থেকে ভেসে উঠতে বাধ্য হয়।

ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহারাম ইরানি জানান, সাগরের গভীর তলদেশ দিয়ে মার্কিন সাবমেরিনটি হরমুজ প্রণালীর দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাবমেরিন ফতেহ তা সনাক্ত করে এবং মার্কিন সাবমেরিন লক্ষ্য করে কয়েক দফা মহড়া চালায়। তিনি জানান, মার্কিন সাবমেরিনটি ইরানের পানির সীমার অনেকটা কাছাকাছি ছিল। এ সময় তাকে প্রয়োজনীয় সতর্কবার্তা পাঠানো হয় এবং এরপর তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যায়।

অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথে কেন মার্কিন সাবমেরিন নীতি লঙ্ঘন করল তার ব্যাখ্যা আমেরিকাকে অবশ্যই দিতে হবে। তিনি বলেন, ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে আমেরিকার জন্য সতর্কবার্তা হচ্ছে- তাদেরকে এখন থেকে অবশ্যই সমস্ত আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page