March 7, 2026, 8:45 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হাইকোর্টে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখায় আনন্দ মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক হাইকোর্টের আদেশে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার সিদ্ধান্তে আনন্দ মিছিল করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বাগেরহাট শহরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের নেতৃত্বে রাত ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল এই মিছিল বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও আদালতে রিটের প্রেক্ষিতে সোমবার বিকেলে হাইকোর্ট বাগেরহাট জেলার পূর্বের চারটি আসন বহাল রাখার রায় দেন। এর আগে নির্বাচন কমিশন একটি গেজেটের মাধ্যমে জেলার চারটি আসনকে পুনর্বিন্যাস করে তিনটি আসনে রূপান্তর করেছিল।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এ বিষয়ে বলেন, হাইকোর্টের এই রায় বাগেরহাটবাসীর গণতান্ত্রিক অধিকারের বিজয়। আমরা বিশ্বাস করি, এই রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হয়েছে এবং বাগেরহাটের রাজনৈতিক ভারসাম্য পুনরুদ্ধার হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম স্বপন বলেন, দীর্ঘদিন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার চারটি আসনে চারজন প্রার্থী নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে, সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

রাতের এ আনন্দ মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শহরজুড়ে ছিল উল্লাস আর শ্লোগানে মুখরিত। এছাড়া মিষ্টি বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page