September 18, 2026, 4:17 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করার জন্য ভার্জিনিয়ায় সমুদ্রতীরবর্তী লঞ্চ প্যাড থেকে একটি রকেট ছুড়েছে যুক্তরাষ্ট্রের নৌ ও সেনাবাহিনী। পেন্টাগন জানিয়েছে, নতুন ধরনের অস্ত্রের উন্নয়নের জন্য বুধবার (২৬ অক্টোবর) এই পদক্ষেপ নেওয়া হয়।

দেশটির নৌবাহিনী এক বিৃতিতে জানিয়েছে, ভার্জিনিয়ায় নাসার ওলাপস ফ্লাইট সুবিধা থেকে সানদিয়া জাতীয় ল্যাবোরেটরিস সফলভাবে এই পরীক্ষা চালিয়েছে। এটি হাইপারসনিক অস্ত্র যোগাযোগ ও নেভিগেশন সরঞ্জামের পাশাপাশি উন্নত উপকরণের মূল্যায়ন করেছে।

হাইপারসনিক গ্লাইড যানগুলো শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে বা ঘণ্টায় প্রায় তিন হাজার ৮৫৩ মাইল গতিতে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম। একটি রকেট থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়।

যুক্তরাষ্ট্র ও তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী দেশগুলো দ্রুত গতিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিকে ঝুঁকছে। নতুন প্রজন্মের এই অস্ত্র প্রথাগত সব মেকানিজমকে প্রশ্নবিদ্ধ করেছে।

হাইপারসনিক অস্ত্রের সক্ষমতা বাড়াতে এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পরীক্ষা। ভূমি ও সাগরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে ২০২১ সালের অক্টোবরে প্রথম হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page