September 19, 2026, 6:15 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

হাতছাড়া হয়ে যাওয়া ৪১টিরও বেশি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলের ৪১টিরও বেশি শহর ও গ্রাম ফের নিয়ন্ত্রণে নিয়েছে। মস্কো কৌশলগত দিকে থেকে গুরুত্বপূর্ণ নগরী খেরসন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর ইউক্রেনের সৈন্যরা এসব গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ নেয়। খবর এএফপি’র।

এদিকে যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। এ সহায়তা প্যাকেজে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সম্প্রতি ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রাশিয়া ব্যাপক হামলা চালানোর প্রেক্ষাপটে এ সহায়তা প্যাকেজের ঘোষণা দেওয়া হলো।

জাতির উদ্দেশ্যে দেওয়া প্রতিদিনের ভাষণে জেলেনস্কি বলেন, “আজ আমরা দক্ষিণাঞ্চল থেকে ভাল খবর পেয়েছি।”

তিনি বলেন, “চলমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে তাদের দেশের সৈন্যরা ইউক্রেনের অনেক এলাকার ফের নিয়ন্ত্রণ গ্রহণ করে সেখানে দেশের পতাকা উড়িয়ে দিয়েছে। এসব এলাকা রাশিয়ার সৈন্যরা দখল করে নিয়েছিল।”

জেলেনস্কি বলেন, “রাশিয়ার দখলদারিত্ব থেকে ৪১টি শহর ও গ্রাম ‘মুক্ত’ করা হয়েছে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page