November 26, 2026, 3:02 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হামলা ঠেকানো তরুণকে হিরো বললেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চলমান লংমার্চের ওপর গুলি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমরান খানের ওপর হামলা ঠেকিয়ে দেওয়া তরুণকে ‘হিরো’ হিসেবে অভিহিত করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইমরানের সাবেক স্ত্রী টুইটারে এই তরুণের ছবিসহ এক পোস্টে জানান, তার ছেলেদের পক্ষ থেকে সমাবেশে অংশ নেওয়া এই বীর পুরুষকে ধন্যবাদ যিনি হামলাকারীকে ঠেকিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) লংমার্চ কর্মসূচি চলাকালীন ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক ব্যক্তি। তার ডান পায়ে গুলি লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই ঘটনায় পিটিআইয়ের আরও কয়েকজন নেতা আহত হয়েছেন।

ইমরান খান লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইমরানের দল ও পাঞ্জাব প্রাদেশিক সরকারের পক্ষ থেকে শুক্রবার (৪ নভেম্বর) জানানো হয়েছে, তার অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।

হামলার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ইবতিসাম নামের এই তরুণ পিস্তলধারী হামলাকারীকে বাধা দিচ্ছেন। হামলাকারীর সঙ্গে তাকে রীতিমতো ধস্তাধস্তি করতে দেখা যায়।

ঘটনার পর ইবতিসাম সাংবাদিকদের জানান, হামলাকারীর হাতে পিস্তলটি স্বয়ংক্রিয় ছিল। তার হাত থেকে পিস্তল নিয়ে ফেলার পরও গুলি বের হচ্ছিল। শুরুতেই হামলাকারীকে আটকাতে না পারার জন্য এবং প্রথম গুলি ঠেকাতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।

ধস্তাধস্তির মুহূর্তের একটি ছবির সঙ্গে ইবতিসামের ছবিসহ টুইটারে পোস্ট করেন জেমিমা। তিনি লিখেন, এই খবরে তারা শিউরে উঠেছেন। ঈশ্বরকে ধন্যবাদ যে ইমরান খান ভালো আছেন। জেমিমা যুক্তরাজ্যে থাকেন। ইমরান খানের সঙ্গে ২০০৪ সালে তার ছাড়াছাড়ি হয়ে যায়। সাবেক এই দম্পতির দুই ছেলে আছে।

এদিকে পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যদি অস্ত্রধারীকে লোকজন না আটকাত, তাহলে পিটিআইয়ে সম্পূর্ণ নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে যেত।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page