November 26, 2026, 8:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হামাসের ৯০ ভাগ সামরিক সক্ষমতা অটুট রয়েছে : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ ও অটল অবস্থানের কারণে ইহুদিবাদী ইসরাইল চরম অপমানিত ও লাঞ্ছিত হবে। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানের স্থানীয় সময় সন্ধ্যায় পবিত্র কুরআনের একদল ক্বারী ও হাফেজের সঙ্গে এক ইফতার মাহফিলে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, গাজায় আমরা আজ প্রতিরোধের যে সর্বোচ্চ সীমা দেখতে পাচ্ছি তা পবিত্র কুরআন গভীরভাবে উপলব্ধি ও নিজেদের জীবনে তা বাস্তবায়নের ফসল। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, গাজায় আমরা দু’টি বিষয়কে সর্বোচ্চ পর্যায়ে দেখতে পাচ্ছি। এর একটি হচ্ছে, গণহত্যা, পাশবিকতা ও অপরাধযজ্ঞ এবং অন্যটি হচ্ছে প্রতিরোধ ও অটল অবস্থান।

গাজা উপত্যকায় অনাহারে-অর্ধাহারে ছোট ছোট শিশু ও নবজাতকদের মৃত্যুর কথা তুলে ধরে তিনি বলেন, এই ঘটনা বিশ্ববাসীর সামনে পশ্চিমা সভ্যতার নির্লজ্জ পাশবিক দিক তুলে ধরেছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সব ধরনের অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে ইহুদিবাদী সেনারা গাজাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও তারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের তেমন কোনো ক্ষতিই করতে পারেনি। হামাস’সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের শতকরা প্রায় ৯০ ভাগ সামরিক সক্ষমতা ও যোদ্ধা অটুট ও অক্ষত রয়েছে বলে তিনি জানান।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, মহান আল্লাহর অশেষ দয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম অপদস্থ ও লাঞ্ছনার শিকার হবে।

এই মুহূর্তে গাজাবাসীকে সাহায্য করা মুসলিম বিশ্বের ধর্মীয় দায়িত্ব বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইসরাইলকে যেকোনা ধরনের সাহায্য-সহযোগিতা করা হারাম ও অপরাধ। কিন্তু দুঃখজনকভাবে কিছু আরব ও মুসলিম শাসক এ কাজ করে যাচ্ছে। এসব শাসক একদিন অনুতপ্ত হবে এবং তাদের এই অপরাধের ফল ভোগ করবে বলে তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page