March 5, 2026, 11:20 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

হামাস তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করছে ; ইসরাইলি গণমাধ্যমের স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ব্যাপকভিত্তিক হামলা সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই উপত্যকার উত্তরে তাদের সামরিক সক্ষমতা পুনরুজ্জীবিত করেছে।

পার্সটুডে জানাচ্ছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল ১৩ ইসরাইলের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে লিখেছে গাজা উপত্যকায় সমস্ত হামলা সত্ত্বেও হামাস আন্দোলন গাজা উপত্যকার উত্তরে তার প্রতিরাধ সক্ষমতা পুনরুজ্জীবিত করে ৩,০০০ নতুন সৈন্যকে আকৃষ্ট করেছে।

ইসরাইলি সংবাদপত্র মাআরিব একটি প্রতিবেদনে প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার জন্য ইসরাইলি শাসকদের পরিকল্পনার ব্যর্থতার কথা স্বীকার করে লিখেছে, ইসরাইলি  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধে মারাত্মক পরাজয় বরণ করেছেন।

গাজা উপত্যকার বিরুদ্ধে প্রায় ১১ মাস যুদ্ধের পর এই উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার সরকারের সৈন্য ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।

হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং ইহুদিবাদী বন্দীদের মুক্ত করা – এই দুটি ঘোষিত লক্ষ্য নিয়ে যে যুদ্ধ ইসরাইলি শাসক গোষ্ঠী গত ৭ অক্টোবর শুরু করেছিল এখনও  তারা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি।

এই বিষয়ে ইহুদিবাদী মিডিয়া গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের অগ্রগতি এবং ইহুদিবাদী সৈন্যদের হতাহতের কথা উল্লেখ করে স্বীকার করেছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ১১ মাসের যুদ্ধে জয়লাভ করা এবং হামাসকে ধ্বংস করার বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ছিল ফাঁকাবলী এবং জনগণকে আইওয়াশ করা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page