March 30, 2026, 3:08 am
এইমাত্রপাওয়াঃ

হারানো জিনিস খুঁজে দেবে স্মার্টট্যাগ টু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি স্মার্টট্যাগ টু। এই গ্যাজেট যে কোনো কিছুর সঙ্গে লাগিয়ে রাখলেই হবে। যেখানেই থাকুক না কেনো, ফোন থেকেই হারানো ওই জিনিসের খবর জানা যাবে। এর আগে অ্যাপল এই স্মার্টট্যাগ বাজারে এনেছিল। এবার আনল স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি স্মার্টট্যাগ টু যুক্তরাষ্ট্রের বাজারে ২৯.৯৯ ডলারে বিক্রি হচ্ছে। স্যামসাং ২০২১ সালে কোম্পানির প্রথম স্মার্টট্যাগ এনেছিল। এবার আনল ওই ডিভাইসের দ্বিতীয় মডেল। এই অ্যানড্রয়েড স্মার্টট্যাগ অর্থাৎ গ্যালাক্সি স্মার্টট্যাট টু সরাসরি টক্কর দেবে অ্যাপল এয়ার ট্যাগের সঙ্গে। একাধিক জরুরি ফিচার্স রয়েছে এই স্মার্টট্যাগে। ব্লুটুথ লো এনার্জি এবং ইউডব্লিউবি ব্যবহার করছে স্মার্টট্যাগটি।

স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের ক্যামেরার অ্যাক্সেস দেওয়ার জন্য স্মার্টট্যাগটি এআর ফাইন্ড ব্যবহার করে। ১২০ মিটারের ব্লুটুথ রেঞ্জের ডিভাইসটি স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোলও করতে পারে। এটির ব্যাটারি ৭০০ দিনের ব্যাকআপ দিতে পারে। স্যামসাংয়ের এই স্মার্টট্যাগে রয়েছে লস্ট মোড। টেক্সট মেসেজের সাপোর্ট রয়েছে ডিভাইসটিতে। এনএফসি এবং ওয়েব ব্রাউজারের সাপোর্ট থাকার ফলে যে কোনো ডিভাইস হারিয়ে গেলে তা সহজে খুঁজে দিতে পারে গ্যালাক্সি স্মার্টট্যাগ টু। -ইয়াহু নিউজ

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page