March 26, 2026, 8:52 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

হাসপাতাল থেকে শিগগির বাড়ি ফিরবেন ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শিবলি ফারাজ। হামলায় আহত হওয়ার পর শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খান।

শিবলি ফারাজ আরও বলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যাচেষ্টার সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত কারণ এটি কোনও ব্যক্তির একার কাজ নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ইমরান খানের হত্যাচেষ্টার প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। বিক্ষোভের জেরে পুলিশ পিটিআই নেতাসহ ২৪ জনের নামে মামলা করেছে। সরকারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

ইমরান খান সুস্থ না হওয়া পর্যন্ত লং মার্চ কর্মসূচি না চললেও তার ওপর হামলার প্রতিবাদে এখনও বিক্ষোভ করছেন পিটিআই নেতা ও তার সমর্থকরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। সূত্র: জিও নিউজ

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page