April 6, 2026, 12:34 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

হিজবুত তাহরিরের মিডিয়া সচিব মামুনুর রশিদ গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের শীর্ষনেতা মিডিয়া সচিবকে গ্রেফতার করেছে র‌্যাব-২। তার নাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুন (৫৩)।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব- ২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক।

তিনি বলেন, শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বলেন, ২০২০ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সাইনবোর্ডস্থ হকারর্স মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সচিব ও শীর্ষ পর্যায়ের জঙ্গি নেতা হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনের নেতৃত্বে হিজবুত তাহরিরের সাংগঠনিক দল ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুরুতর অপরাধ সংঘটিত করার জন্য গোপন বৈঠকে মিলিত হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেফতার করলেও বাকি আসামিরা কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়। পরে মামলার এজাহারনামীয় ৫ নম্বর পলাতক ও ৬ নম্বর পলাতক আসামি হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনকে গ্রেফতারের জন্য র‌্যাব-২ এর একটি আভিযানিক দল প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখে।

র‌্যাব- ২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ফজলুল হক বলেন, গ্রেফতার মামুনুর রশিদ ওরফে মামুন হিজবুত তাহরিরের বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত ও অফলাইন/অনলাইনের মাধ্যমে হিজবুত তাহরিরের গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত আলোচলা করত। এছাড়া বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও মিছিলের নেতৃত্ব দিতেন মামুন।

গ্রেফতার মামুনের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page