March 6, 2026, 12:41 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর সাথে যুদ্ধে চূড়ান্ত পরাজয় হবে ইসরায়েলের : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা প্রায় ৯ মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর জেরে লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

এই পরিস্থিতিতে ইসরায়েলের উত্তর সীমান্তে বাড়ছে বিস্তৃত সংঘাতের ঝুঁকি। আর এমন অবস্থায় ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের ‘চূড়ান্ত পরাজয়’ হবে।

শনিবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম বলে জানিয়েছে ইরান। একইসঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দেশটি বলেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলের ‘চূড়ান্ত পরাজয়’ হবে।

ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে সামনে এলো যখন লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার আশঙ্কা বাড়ছে।

গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বলেছে, ‘নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলের যেকোনও দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে, যার পরিণতিতে লেবাননের অবকাঠামো এবং সেইসাথে ১৯৪৮ সালের অধিকৃত অঞ্চলগুলোর ধ্বংস হতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পক্ষের চূড়ান্ত পরাজয় হবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরায়েলের। হিজবুল্লাহর নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রয়েছে। সম্ভবত এই অবৈধ সরকারের পতনের সময় এসেছে।’

অবশ্য ইসরায়েল গত শুক্রবার ইরান-সমর্থিত হিজবুল্লাহকে হুমকি দিয়েছে এবং লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মোকাবিলা করার বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘শিগগিরই আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব’।

তিনি বলেন, ‘মুক্ত বিশ্বকে অবশ্যই ইরান এবং চরমপন্থি ইসলামের নেতৃত্বে মন্দ অক্ষের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের সাথে নিঃশর্তভাবে দাঁড়াতে হবে। আমাদের যুদ্ধও আপনার যুদ্ধ।’

অন্যদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এই সপ্তাহে বলেছেন, যদি ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে যুদ্ধে জড়ায় তবে তার দল ইসরায়েলের পুরো ভূখণ্ডজুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তার রকেট এবং ড্রোন ব্যবহার করবে।

হিজবুল্লাহ ‘কোনও ধরনের সংযম এবং কোনও নিয়ম বা সীমা ছাড়াই’ যুদ্ধ করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এছাড়া হাসান নাসরাল্লাহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাসের প্রতিও হুমকি দিয়েছেন। এই দেশটি লেবানিজ ও ইসরায়েলি উপকূলের পশ্চিমে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত। তিনি বলেন, ইসরায়েল সাইপ্রাসে দক্ষিণ লেবাননের মতো ভূখণ্ডে সামরিক মহড়া চালাচ্ছে বলে হিজবুল্লাহর কাছে তথ্য রয়েছে।

নাসরাল্লাহ আরও বলেছেন, গুরুতর যুদ্ধের সময় নিজস্ব অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হলে ইসরায়েল সাইপ্রাসের বিমানবন্দর এবং ঘাঁটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা করছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page