September 5, 2026, 5:03 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের গভীর অভ্যন্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার।

ব্রিটিশ দৈনিক দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে যার মাধ্যমে ভূমিতে ইসরাইলি বাহিনীর ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেল আবিব। ডিক্রি অনুসারে, কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলার ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্রিটিশ মিডিয়া বিবিসি জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেটের আঘাতের প্রমাণ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। হামলার কয়েক ঘণ্টা পর লাইভ সম্প্রচারিত এক টেলিভিশন বক্তৃতায় নাসরুল্লাহ বলেন, ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে তার ক্ষয়ক্ষতি ঢাকতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু সরকার।

গত ৩০ জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের দিকে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page