October 15, 2026, 12:20 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ ও হামাসের মধ্যে বৈঠকে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনিদের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এবং সংগঠনটির উপপ্রধান শেখ সালেহ আল ইউরিকে তার নিজ দফতরে স্বাগত জানিয়েছেন।

ফিলিস্তিন এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারা ফিলিস্তিন এবং এ অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলীসহ আল আকসা মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীদের ওপর ইহুদিবাদী ইসরাইলের দমনপীড়ন, গাজায় এবং অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা  নিয়ে লেবাননের রাজধানী বৈরুতে বৈঠক করেছেন।

এছাড়া এই বৈঠকে উভয় পক্ষ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টগুলোর প্রস্তুতির মাত্রা এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় এর সঙ্গে জড়িত সমস্ত পক্ষের সহযোগিতার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এই সফরটি লেবাননে হিজবুল্লাহ মহাসচিবের সাথে যৌথ বৈঠকের পরে হয়েছিল। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম জোরদার করার লক্ষ্যে হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলনের কর্মকর্তাদের অবস্থান সমন্বয় করার জন্য লেবাননে এই বৈঠকের আয়োজন করা হয়।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াার মধ্যে বৈঠকটি এমন একটি পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে যেখানে অধিকৃত অঞ্চলের চারপাশে প্রতিরোধ ফ্রন্টগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং তারা ইসরাইলের মোকাবেলায় প্রস্তুত অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া  সাম্প্রতিক দিনগুলোতে লেবানন ও সিরিয়া থেকে অধিকৃত ফিলিস্তিনের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে।

গত ৬ এপ্রিল সন্ধ্যায় ইহুদিবাদী ইসরাইলের সংবাদ মাধ্যম জানিয়েছে যে দক্ষিণ লেবানন থেকে দখলকৃত এলাকায় রকেট ছোড়া হয়েছে। এসব গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় বসতিতে ১০০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।

এর আগে, ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো ঘোষণা করেছিল যে আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের ক্রমাগত আক্রমণের মোকাবিলা করার জন্য জনগণ এবং প্রতিরোধকামী দলগুলোর মধ্যে সর্বাত্মক অভ্যুত্থানের প্রয়োজন। বুধবার ভোরে  ইহুুদিবাদী সেনারা আল-আকসা মসজিদে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এছাড়াও, আল-আকসা মসজিদে দখলদার বাহিনীর হামলায়  ২৪০ জন মুুসল্লী অজ্ঞান হয়ে পড়ে।

একটি ব্যাপক ভিত্তিক আঞ্চলিক যুদ্ধ বা একটি “মাল্টি-ফ্রন্ট ওয়ার” হল এমন একটি দৃশ্যায়ন  যার বিষয়ে সাম্প্রতিক বছরগুলিতে ইহুদিবাদী কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা কথা বলেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন । সাম্প্রতিক ঘটনাবলী যার মধ্যে রয়েছে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলের রকেট বৃষ্টি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরে গিয়ে গোলান মালভূমিতে অবস্থান করে সেখান থেকে  ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর তৎপরতা ইহুদিবাদী ইসরাইলের উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে।

ইসরাইলের রাজনৈতিক ও সামরিক বিষয়ে দেখভাল করেন এমন কর্মকর্তাদের মূল এবং কেন্দ্রীয় উদ্বেগ এখন লেবাননের হিজবুল্লাহর মাধ্যমে পরিচালিত উত্তর ফ্রন্ট এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধকামীদের মাধ্যমে পরিচালিত দক্ষিণ ফ্রন্ট। সামনের দিনগুলোত ইসরাইলকে এই ধরনের আরো বহুমুখী প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলা করতে হবে এই ভেবে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page