October 10, 2026, 4:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যরা। বিক্ষোভ চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রশ্ন তোলেন, গত ১০-১২ বছর ধরে এই লোকেরা আমাদের হিন্দু-মুসলিম রাজনীতির বেড়াজালে আটকে রেখেছে, এতে কার লাভ হয়েছে? হিন্দু-মুসলিম রাজনীতি কি দেশের কাউকে চাকরি দিয়েছে?

সরকারের তীব্র সমালোচনা করে অভিজিৎ দিপকে বলেন, সরকার তাদের দাবিগুলো পূরণ না করে বরং সংগঠনের সোশ্যাল মিডিয়া কার্যক্রমের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

ককরোচ জনতা পার্টির প্রধান জানান, তার রাজনৈতিক সক্রিয়তা এবং সরকারের সমালোচনা করার কারণে তিনি জেল খাটতে পারেন, এমন আশঙ্কায় তার মা গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন।

তিনি বলেন, আমার মা ভীষণ ভয়ে ছিলেন যে এই সরকার হয়তো আমাকে জেলে পুরে দেবে। এই দেশে, যখনই কোনও সন্তান এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে, তখনই প্রতিটি মায়ের মনে এই ভয়ের সৃষ্টি হয়।

সরকারকে লক্ষ্য করে সিজেপি প্রতিষ্ঠাতা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, কতদিন আমরা এই সরকারের ভয়ে বেঁচে থাকব?

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page