March 7, 2026, 4:48 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইসি’র নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সোমবার (১৭ জুলাই) ভোট শেষে নির্বাচন ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ তথ্য জানান।

হিরো আলমের ওপর হামলা প্রশ্নে এই কমিশনার বলেন, ‘আমরা সঠিক অবস্থাটা এখনও জানতে পারিনি। আমরা বিচ্ছিন্নভাবে কিছু তথ্য পেয়েছি। আপনাদের মাধ্যমে কিছুটা জেনেছি। কিছুটা আমাদের সোর্স থেকে পেয়েছি। তারা জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন, অনেক সমর্থকসহ কেন্দ্রের ভেতর ঢোকার চেষ্টা করেছিলেন। উনার সঙ্গে অনেক ইউটিউবার ছিলেন। সেখানে কেবল বৈধ কার্ডধারীরা ঢুকতে পারেন, ইউটিউবাররা তো ঢুকতে পারে না। কিন্তু তিনি প্রচুর ইউটিউবার নিয়ে ঢোকার চেষ্টা করেছেন। প্রায় ৭০ জনের মতো লোক ছিল। তখন পুলিশ তাদের আটকে দিয়েছে।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘পুলিশ বলেছে, প্রার্থী ঢুকতে পারবেন, তার সঙ্গে যারা আছেন তারা ঢুকতে পারবেন না। তখন তিনি সেখানে নাকি পুলিশের সঙ্গে তর্কবিতর্ক করেছেন। পরে পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটকেন্দ্রের মধ্যে কোনও ঘটনা ঘটেনি। কিন্তু রাস্তায় যখন তিনি বের হয়ে আসছেন তখন কে বা কারা ধাওয়া দিয়েছে। আপনারা যেটা বলেছেন শারীরিকভাবে অ্যাসল্ট করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা আমরা কামনা করি না।’

তিনি বলেন, ‘যারা এটা করেছে অবশ্যই অন্যায় কাজ করেছে। আমরা বেশ কিছু নির্দেশ দিয়েছি। ইতোমধ্যে একজনকে পুলিশ গ্রেফতারও করেছে। এর সঙ্গে আরও যারা জড়িত আছে তদন্ত করে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং আমাদের জানাতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা মোকাদ্দমা দায়ের করার কথা বলা হয়েছে।’

একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে-এতে কি সুষ্ঠু ভোট বলতে পারি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২৪টি কেন্দ্রে ভোট হয়েছে। একটি কেন্দ্রের পরিস্থিতি দিয়ে তো বলা যায় না ভোট সুষ্ঠু হয়নি।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page