March 27, 2026, 8:10 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

হিরো আলমের ওপর হামলা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা : নির্বাচন কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-১৭ উপনির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ‘সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস’ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

গতকাল সোমবার ভোট চলার সময় বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর এ হামলা হয়। হিরো আলমের ওপর হামলাকারীরা নৌকা প্রতীকের ব্যাজ পরে ছিল। পুলিশের সামনেই নৌকার ব্যাজধারীরা হিরো আলমকে পেটান বলে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেন।

এই হামলার ঘটনায় কমিশন কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে ইসি আলমগীর সাংবাদিকদের বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক ঘটনা, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সাথে সাথেই আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ডিএমপি কমিশনারের সাথে ফোনে কথা বলেছেন এবং এ বিষয়ে জরুরি ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং গৃহীত ব্যবস্থা আমাদের জানাতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আজ ডিএমপি কমিশনারকে লিখিত চিঠিও দেওয়া হয়েছে।’

একজন প্রার্থীকে নিরাপত্তা না দিতে না পারার ব্যর্থতা কার—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সার্বিক দায়িত্বে থাকে। সরাসরি প্রটেকশন দেওয়ার সুযোগ তো কমিশনের নেই। কমিশনের পক্ষে এই প্রটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর। সেটা পুলিশ কমিশনার দেখবেন, কারো দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা।’

নির্বাচন কমিশন আসলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে যে অক্ষম, তা এই হামলার ঘটনায় কি প্রমাণ হয় না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এটা তা বোঝায় না। নির্বাচন তো শুধু কাল ঢাকায় হয়নি, প্রায় ৭০/৮০টা জায়গায় নির্বাচন হয়েছে। সবখানেই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page