November 26, 2026, 3:14 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হুথি গোষ্ঠীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নিখুঁত ড্রোন হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ন্যাশনস শিল্ড ফোর্সেস এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের আল-ধালেতে হুথিদের ওপর এই সুনির্দিষ্ট ড্রোন হামলা পরিচালনা করা হয়। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা, যেখানে ডজনখানেক হুথি সদস্যের এক সমাবেশে বিমান হামলার দৃশ্য দেখা গেছে। তবে এই বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কয়েক বছরের আপেক্ষিক শান্তির পর জুলাইয়ের শুরু থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধির ফলে ইয়েমেনের ভূখণ্ড নিয়ন্ত্রণের মানচিত্রে পরিবর্তন এসেছে।

পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে অগ্রসর হয়ে মোখা উপকূলীয় শহর ও লোহিত সাগর বন্দর দখলের পর হুথিরা পুরো আল-হুদায়দাহ প্রদেশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। তাদের এই অগ্রগতির ফলে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মানদেব প্রণালির কাছাকাছি পৌঁছে গেছে গোষ্ঠীটি।

অন্যদিকে সৌদি সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলীয় আল-জাউফ প্রদেশে সাফল্য পেয়েছে সরকারি বাহিনী এবং তারা প্রাদেশিক রাজধানী আল-হাজমের কাছাকাছি অবস্থান নিয়েছে। এছাড়া মারিব, আল-বায়দা এবং আল-ধালে প্রদেশের বিভিন্ন ফ্রন্টে এখনো দুই পক্ষের লড়াই অব্যাহত রয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশ দখল করার পর থেকে ইয়েমেন সংকটে পড়ে। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন আরব জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page