September 8, 2026, 5:31 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

১০৩ বছর ধরে ২ টাকায় বিনিময়ে চিকিৎসা দিচ্ছে চাঁদপুরের একটি চিকিৎসালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাত্র ২ টাকায় চিকিৎসা! যেখানে ৫ টাকায় এক কাপ চা-ও পাওয়া যায় না, সেখানে এই দামে চিকিৎসা পাওয়া যায়! শুনতে কিছুটা অবাক লাগছে? কিন্তু বাস্তবেই মাত্র ২ টাকাতে চিকিৎসা দিচ্ছে চাঁদপুরের একটি চিকিৎসালয়। তাও ৫ বা ১০ বছর নয়, গত ১০৩ বছর ধরে ২ টাকার বিনিময়ে চিকিৎসা মিলছে সেখানে।

ওই দাতব্য চিকিৎসালয়টি পরিচালনা করে চাঁদপুর পৌরসভা। সেখানে চিকিৎসা দেন তিনজন স্বাস্থ্য সহকারী চিকিৎসক। ছুটির দিন ছাড়া, অন্য দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে ওই দাতব্য চিকিৎসালয়। অবশ্য জটিল রোগের চিকিৎসা হয় না। তবে রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সেখানে এই সামান্য দামেই চিকিৎসা পাওয়া যায় বলে প্রতিদিনই ভিড় করেন এলাকার বাসিন্দারা। ১৯২০ সালে এই দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করে চাঁদপুর পৌরসভা। স্থানীয় সাধারণ মানুষ এখানে মাত্র দুই টাকার বিনিময়ে প্রাথমিক চিকিৎসার সঙ্গে ওষুধও পান। তাতে তারা খুশি।

কিন্তু এলাকাবাসী মনে করেন, স্বাস্থ্য সহকারীদের পাশাপাশি একজন মেডিকেল অফিসার থাকলে উন্নতমানের চিকিৎসা পাওয়া যাবে। তাই তারা চান, সেখানে অন্তত একজন চিকিৎসককে বসানোর ব্যবস্থা করুক পৌরসভা।

ওই দাতব্য চিকিৎসালয়ের এক স্বাস্থ্যকর্মী জানান, প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন সেখানে যান চিকিৎসা করাতে। যারা সেখানে যান তারা খুবই গরিব। তাদের সাধ্যমতো চিকিৎসা করানো হয়।

স্থানীয়দের দাবি, শতাধিক বছরের পুরাতন এই দাতব্য চিকিৎসালয়টিকে উন্নত করা হোক। স্থানীয় পৌরসভা জানিয়েছে, তারা এই নিয়ে চিন্তাভাবনা করে পদক্ষেপ গ্রহণ করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page