October 17, 2026, 7:18 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেন, হাউজ কমিটির বৈঠক হয়েছে। আসবাবসহ বিভিন্ন জিনিস ক্রয় করতে হবে। খুব শিগগিরই সব এমপি বাসায় উঠতে পারেন, আশ্বস্ত করছি। সুপেয় পানি নিয়ে সমস্যা হয়েছে। সেটার সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না। নতুন ব্যবস্থা আনার আগে বিদ্যমান সাউন্ড সিস্টেম নিয়েই কাজ চালাতে হবে। সাউন্ড সিস্টেম নিয়ে যেন বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড না হয় সেদিকে নজর দেয়া হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টে সাউন্ড সিস্টেম নিয়ে নাশকতা হয়েছে। সাউন্ড সিস্টেমের জটিলতায় প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হয়েছে এমনটা কখনোই হয়নি। কেউ আছেন যিনি স্যাবোটাজ করেছেন বলে আমরা ধারণা করি। তদন্ত কমিটি ২ এপ্রিল প্রতিবেদন দেবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page