September 11, 2026, 12:18 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

১০ ডিসেম্বর আপনারা ঢাকা দখল করবেন আর আমরা ললিপপ খাবো : ফখরুলকে ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব পল্টনকে আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগ ভয় পায় আপনাদের আগুন সন্ত্রাস, লাঠি মজুত করাকে।

তিনি মির্জা ফখরুলকে বলেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আর আপনারা ঢাকা দখল করবেন? হায় আল্লাহ! কত বড় সাহস!

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুলের উদ্দেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের ঘোষণা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিবাহিনীর বিজয়ের সোহরাওয়ার্দী উদ্যান ফখরুলের পছন্দ হয় না। তিনি চান পল্টন ৩৫ হাজার বর্গফুটের। বেগম জিয়াও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছেন, গত নির্বাচনেও তিনি সমাবেশ করেছেন। ফখরুলের কেন পছন্দ হয় না? ধরা পড়ে গেছেন। স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিশ্বাস আপনাদের কাছে নেই, এটা আপনারা আবারও প্রমাণ করেছেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ঠিকাছে?’ নেতাকর্মীরা সমস্বরে বলেন, ‘ঠিকাছে’। এজন্য সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের পছন্দ নয়। এখানে নাকি অঘটন ঘটবে? এটা নাকি খাঁচা। ৩৫ হাজার বর্গফুটের পল্টন আপনাদের কাছে নিরাপদ। অঘটন আর কেউ ঘটাবে না। অঘটন ঘটাবেন আপনারাই। আপনারা আগুন নিয়ে আসবেন, বোমা নিয়ে আসবেন, লাঠি নিয়ে আসবেন সেজন্য পল্টন আপনাদের পছন্দ। সেখানে একটি ঘর রয়েছে। সেটিতে মজুত করবে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান, জনগণ বলে বিএনপি থেকে সাবধান। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন, বিএনপিকে কেউ বিশ্বাস করে? তখন ছাত্রলীগের নেতাকর্মীরা জবাব দেয় না..। আবার প্রশ্ন করেন খেলা হবে? তখন নেতাকর্মীরা বলেন, হবে…।

এসময় তিনি মির্জা ফখরুলকে লন্ডনের আদেশে দেশে আওয়াজ না দেওয়ার জন্য বলেন। তিনি বলেন, লন্ডনের মিটিংয়ের আদেশে আওয়াজ দিলে কাজ হবে না।

বিএনপির সমাবেশে পরিবহন বন্ধ না করতে ওবায়দুল কাদের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছেন দাবি করে কাদের বলেন, এখনই শুনলাম বিএনপির নেতাকর্মীরা বিছানা, বালিশ শীতের কম্বল, সঙ্গে মশার কয়েল নিয়ে তাবু পাতছে। এত আগে আসার কি দরকার? তত্ত্বাবধায়ক আর হবে না, সংবিধান পরিবর্তনের সুযোগ নেই। আমি পরিবহন মালিক সমিতির নেতাদের অনুরোধ করেছি তারা যেন গাড়ি বন্ধ না করে। তারাও বলেছে গাড়ি বন্ধ করবেন না।

ছাত্রলীগের সঙ্গেও যেন কোনো কিছু না ঘটে সেজন্য ছাত্রলীগের সম্মেলন এগিয়ে আনা হয়েছে। ছাত্রলীগ আপনাদের ধারে কাছেও যাবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page