October 17, 2026, 7:21 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের নৌবাহিনীকে ১০ হাজার টন ওজনের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি গোপন পানির নিচের অস্ত্র ব্যবস্থার উন্নয়নেও জোর দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোদং সিনমুন শনিবার (৬ জুন) জানিয়েছে, বৃহস্পতিবার একটি নৌবাহিনীর পরীক্ষায় অংশ নিয়ে কিম এসব নির্দেশ দেন। তিনি সামরিক শক্তি আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।

বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফরের আগে কিম একের পর এক সামরিক স্থাপনা পরিদর্শন করছেন। শি জিনপিং আগামী ৮ ও ৯ জুন উত্তর কোরিয়া সফরে আসার কথা রয়েছে। এটি হবে প্রায় সাত বছরের মধ্যে তার দ্বিতীয় সফর।

প্রতিবেদনে বলা হয়, কিম ৫ হাজার টনের ডেস্ট্রয়ার কাং কনে উঠে নৌ পরীক্ষা সরাসরি দেখেন। একই দিনে আরেকটি ৫ হাজার টনের যুদ্ধজাহাজ চো হিয়নের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, গত বছর মে মাসে কাং কন জাহাজটি উদ্বোধনের সময় আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে মেরামত করে আবার চালু করা হয়।

নৌ পরিদর্শনকালে কিম বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও দ্রুত বাড়াতে হবে। স্থল, নৌ ও আকাশ—সব ক্ষেত্রেই শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে। সম্ভাব্য পারমাণবিক হামলা মোকাবিলায় নৌবাহিনীর শক্তি বৃদ্ধিকে তিনি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিমের সঙ্গে তার মেয়েও উপস্থিত ছিলেন।

বিশ্লেষকরা বলছেন, ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনার কথা এবারই প্রথম প্রকাশ্যে এসেছে। শি জিনপিংয়ের সফরের ঠিক আগে এ ধরনের ঘোষণাকে উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শনের একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page