October 10, 2026, 6:31 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

১২ দিন ধরে গ্যাস না পেয়ে সাভারে তিতাস অফিস ঘেরাও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় ১২ দিন ধরে গ্যাস না পেয়ে সাভার তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকার সাভারের তিতাসের অফিস ঘেরাও করেন তারা।

বিক্ষোভকারীরা জানিয়েছে, প্রায় ১২ দিন যাবৎ সাভারের ফুলবাড়িয়ার ১৫টি গ্রামে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। তাদের অভিযোগ, গ্যাস না থাকায় বাড়িতে কোনো রান্না করা যাচ্ছে না। কোনোরকমে হোটেলে খেয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে। তাই বাধ্য হয়েই আজ তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা জানায়, পার্শ্ববর্তী সব এলাকায় গ্যাস থাকলেও ফুলবাড়িয়ায় ১৫ গ্রামে প্রায় দুই সপ্তাহ ধরে গ্যাস নাই। এক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আবারও তিতাস গ্যাস অফিস ঘেরাও করা হবে।

ফুলবাড়িয়ার ইয়াকুব আলী জানান, গ্যাস না থাকায় আমরা দুই বেলা খেতে পারছি না। না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। ভাড়াটিয়ারা রুম ছেড়ে চলে যাচ্ছেন। এতে আমাদের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

শ্রমিক আলতাফ হোসেন বলেন, আমরা কাজ করে খাই। আমাদের পক্ষে তো সিলিন্ডারের গ্যাস কিনে রান্না করা সম্ভব নয়। সকালে রুটি খেয়ে কাজে বের হতে হচ্ছে। এভাবে তো আর চলা যায় না । হঠাৎ বাসা ছেড়ে অন্যত্র যেতেও পারছি না। আমাদের গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানাই।

তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার খাদেম জানান, ইতিপূর্বে সাভারের ফুলবাড়িয়া ও ধলপুরে লাইনে গ্যাস নেই মর্মে এলাকাবাসী অভিযোগ করেন। সমস্যাটি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি কয়েকদিনের মধ্যেই ওইসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page