October 17, 2026, 7:37 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

১৮ বছরের সংসার ভাঙলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দম্পতির ১৮ বছরের সংসার ভেঙে গেছে। কানাডায় রাজনৈতিক অঙ্গনে ট্রুডো দম্পতিকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হতো। ফলে তিন সন্তানের জনক ও জননীর এ বিচ্ছেদে অবাক হয়েছেন দেশটির সাধারণ মানুষ।

বুধবার (২ আগস্ট) ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথাটি জানিয়েছেন ট্রুডো। এছাড়া তার স্ত্রীও আলাদা ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

কী কী কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে গেল?

জাস্টিন ট্রুডো এবং সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের মধ্যে মাত্র তিন বছরের বয়সের ব্যবধান ছিল। জাস্টিন ট্রুডোর জন্ম হয়েছিল ১৯৭১ সালে। অপরদিকে তার স্ত্রীর জন্ম হয় ১৯৭৫ সালে। ট্রুডো ২০১৫ সালে প্রধানমন্ত্রী হন। তার বাবাও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। যখন ২০০৫ সালে সোফির সঙ্গে তার বিয়ে হয় তখন এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ ভালোই মাতামাতি দেখা গিয়েছিল।

ট্রুডো দম্পতির বিচ্ছেদে বয়সের ব্যবধান, ট্রুডোর রাজনৈতিক জীবন, একে-অপরের প্রতি বিশ্বাস না থাকা এবং পারিবারিক চাপ হয়ত প্রভাব রেখেছে— এমনটাই ধারণা করা হচ্ছে। যদিও এসব কারণের কোনোটিই নিশ্চিত নয়।

এছাড়া ট্রুডোর নারী রাজনৈতিক সহকর্মী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির সঙ্গে তার সম্পর্ক থাকার একটি গুঞ্জন বের হয়েছিল। আর এ গুঞ্জন ট্রুডো দম্পতির বিয়ে বিচ্ছেদে প্রভাব রেখেছিল বলে ধারণা করা হয়।

জাস্টিন ট্রুডো এবং সোফির মধ্যে দূরত্বটা গত কয়েক বছর ধরেই পরিলক্ষিত হচ্ছিল। তাদের একসঙ্গে জনসম্মুখে খুব বেশি দেখা যাচ্ছিল না। তবে বিচ্ছেদের ঘোষণার পর তারা জানিয়েছেন, তিন সন্তানের বেড়ে ওঠার দিকেই এখন তারা নজর দেবেন এবং একে-অপরকে এক্ষেত্রে সহায়তা করবেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page