November 11, 2026, 8:57 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারি : ট্রাম্প

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে সাক্ষাৎকারে মঙ্গলবার দাবি করেন, ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই শেষ করতে পারেন। এর জন্য শান্তি আলোচনায় সভাপতিত্ব করবেন তিনি। কিন্তু এই যুদ্ধের সমাপ্তির মন্ত্র কী, তা উল্লেখ করেননি।

মার্কিন সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করে বলেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যদি যুদ্ধ শেষ না হয়, তবে হোয়াইট হাউজে পুনরায় নির্বাচিত হলে একদিনের মধ্যে শান্তি ফিরেয়ে আনতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আমার আলোচনা সহজ হবে। যদি এভাবে সমাধান না হয়, তবে আমি জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে এই সংকট ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করবো। খুব সহজ আলোচনা হবে। তবে তা কীভাবে এখনই বলতে চাই না। তাহলে কৌশলটি আমি আর কাজে লাগাতে পারবো না।

ফক্স নিউজকে আবারও বলেন, খুব সহজ একটি আলোচনার জায়গা রয়েছে। আমি একদিনে সমাধান করবো, তাদের মধ্যে শান্তিপ্রতিষ্ঠার মাধ্যমে।

কিন্তু আগামী দেড় বছরেও শান্তি আলোচনা শুরু হবে না সতর্ক করে বলেন, এটা লম্বা সময়। এই সময়ে যুদ্ধের পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ২০২০ সালে আমি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ পরিস্থিতি তৈরি হতো না।

পুতিন ইতোমধ্যে মিত্র বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন, তার অবস্থান থেকে সরে আসবেন না বলেও জানিয়ে দেন। রুশ প্রেসিডেন্টের এমন পরিকল্পনায় কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনসহ অন্যান্য পশ্চিমা নেতারা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি তার সামরিক বাহিনীকে ইউক্রেনে যুদ্ধ শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। চলমান যুদ্ধে রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page