November 1, 2026, 5:33 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

২৭ হাজার নিম্ন আয়ের মানুষকে খাদ্য ও অর্থ দিলেন নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৭ হাজার অসহায় পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা এবং ঈদের নতুন কাপড় দিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় লালপুরের গোপালপুর রেলগেট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল নিজেই। পরে তিনি লালপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় মানুষের মধ্যে এসব সহায়তা বিতরণ করেন।

এ সময় লালপুর-বাগাতিপাড়া আসনের প্রত্যেকটি ইউনিয়নের ১৫ হাজার পরিবারকে ঈদের খাদ্য সহায়তা, ১০ হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় দেওয়া হয়। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলার মানুষ কেউ না খেয়ে থাকবে না। কেউ ঘর ছাড়া থাকবে না। পিছিয়ে পড়া জনপদে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই আমার নিজ অর্থায়নে এ সেবার চেষ্টা করছি।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page