March 6, 2026, 7:28 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

৩০০ কিমি স্পিড তুলতে গিয়ে প্রাণ হারাল ভারতের বাইকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের জনপ্রিয় বাইকার, ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অগস্ত্য চৌহান (২২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইউটিউবে প্রায় ১.২ মিলিয়ন অর্থাৎ ১২ লাখ সাবস্ক্রাইবার ছিল তার। এছাড়া অনুরাগীদের কাছে প্রো বাইকার হিসেবেই সুপরিচিত ছিলেন অগস্ত্য।

বুধবার (৩ মে) ভারতের যমুনা এক্সপ্রেসওয়েতে সুপার স্পোর্টস কাওয়াসাকি নিঞ্জা জেডএক্স-১০আর বাইকে রেসিং করার সময় ৩০০ কিমি প্রতি ঘণ্টায় গতি ছোঁয়ার চেষ্টা করছিলেন অগস্ত্য। ফলে অত্যধিক গতি সামলাতে না পেরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। বাইকের গতি এত বেশি ছিল যে, তার হেলমেটটিও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

ভারতের উত্তরাখণ্ড দেরাদুনের বাসিন্দা ছিলেন অগস্ত্য চৌহান। তার এমন মৃত্যুতে তার পরিবারসহ অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page