October 10, 2026, 4:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় ও অভিবাসন প্রক্রিয়ার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

শুক্রবার (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল এই রায় দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের কারণে ৩৯ দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি ও নাগরিকত্বসংক্রান্ত আবেদনগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল।

বিচারক জন ম্যাককনেল বলেন, এসব পদক্ষেপ বহু অভিবাসীকে আইনি অনিশ্চয়তায় ফেলেছে এবং তাদের জীবন-জীবিকাকে প্রভাবিত করেছে। তার মতে, সংশ্লিষ্ট সরকারি সংস্থা জাতীয় নিরাপত্তার অজুহাতে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রেখেছে, যা অনেক ক্ষেত্রে আবেদনকারীদের নিজস্ব কোনো দোষ ছাড়াই হয়েছে।

তিনি আরও বলেন, ছয় মাসের বেশি সময় ধরে অনেকেই বৈধভাবে কাজ করতে পারছেন না এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিধিনিষেধ প্রয়োজন ছিল। তবে আদালত সেই যুক্তির সমালোচনা করেছে।

উল্লেখ্য, ৩৯টি দেশের অধিকাংশই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের। এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াও আংশিকভাবে স্থগিত করেছিল।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page