February 26, 2026, 7:42 pm
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে প্রতিবছর দিবসটি সরকারিভাবে পালিত হবে।

আজ বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন করার আজ প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রোববারের কেবিনেট বৈঠকে এটি পাস এবং সোমবার গেজেট আকারে প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ৫ আগস্ট একটা জাতীয় দিবস হতে যাচ্ছে। সুতরাং আগামীতে প্রতিবছর দিনটি ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page