July 28, 2026, 1:24 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

৭০ ভাগ মার্কিন নাগরিক বাইডেনকে আরেকবার প্রেসিডেন্ট পদে দেখতে চান না ; জনমত জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার শতকরা ৭০ ভাগ ভোটার বিশ্বাস করেন, প্রেসিডেন্ট বাইডেন এতটাই বৃদ্ধ হয়ে গেছেন যে, তিনি আরেক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। সে ক্ষেত্রে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।

ইয়াহু নিউজ এবং ইউ গভের যৌথ এক জরিপ ফলাফলে এই তথ্য উঠে এসেছে। জো বাইডেনের বয়স বর্তমানে ৮১ বছর। জরিপ ফলাফলে দেখা যায় প্রতি ১০ জন নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৭ জন বলেছেন- প্রেসিডেন্ট বাইডেন অনেক বৃদ্ধ হয়ে গেছেন এবং তার আর নির্বাচন করা উচিত হবে না।

এদিকে, জো বাইডেনের নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির শতকরা ৫০ ভাগ ভোটার বলেছেন, বার্ধক্য বাইডেনের জন্য মারাত্মক সমস্যা হয়ে দেখা দিয়েছে। তবে দলের শতকরা ৩৮ ভাগ ভোটার এর বিপক্ষে মত দিয়েছেন।

বাইডেন হচ্ছেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বৃদ্ধ প্রেসিডেন্ট এবং তিনি যদি আর এক মেয়াদে নির্বাচিত হন তাহলে দ্বিতীয় মেয়াদ শেষে তার বয়স হবে ৮৬ বছর।

গত ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি এই জনমত জরিপ পরিচালনা করা হয়েছে যাতে এক হাজার ৫১৬ শত জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। বাইডেনের বার্ধক্যজনিত সমস্যার কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়ে- তা নিয়ে এসব মানুষের মধ্যে বড় রকমের উদ্বেগ রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page