November 5, 2026, 5:17 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

৯৫ দিন ধরে এক জেলে ভাসছিলেন প্রশান্ত মহাসাগরে ; বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রশান্ত মহাসাগরের কচ্ছপ, পাখি এবং তেলাপোকা খেয়ে বেঁচে থাকা এক জেলেকে ৯৫ দিন পর উদ্ধার করা হয়েছে। পেরুর ওই বাসিন্দাকে তার পরিবারের কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

৬১ বছর বয়সী জেলে ম্যাক্সিমো নাপা কাস্ত্রো গত ৭ ডিসেম্বর দক্ষিণ পেরুর উপকূলীয় শহর মার্কোনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হন। তিনি দুই সপ্তাহের জন্য সাগরে পাড়ি জমিয়েছিলেন।

কিন্তু দশ দিন পর একটি ঝড়ে তার নৌকার গতিপথ পাল্টে যায় এবং সরবরাহ কমে যাওয়ার কারণে সাগরে ভাসতে শুরু করেন। তার পরিবার অনুসন্ধান শুরু করলেও পেরুর সামুদ্রিক টহল দল তাকে খুঁজে পায়নি।

এরপর ইকুয়েডরের টহল জাহাজ ডন এফ তাকে উপকূল থেকে ১ হাজার ০৯৪ কিলোমিটার (৬৮০ মাইল) দূরে পানিশূন্য এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে খুঁজে পায়।

ম্যাক্সিমো তার নৌকায় বৃষ্টির পানি পান করত।

এছাড়া খাবার হিসেবে যা পেত তাই খেত। এর মধ্যে ছিল সামুদ্রিক কচ্ছপ, তেলাপোকা এবং পাখি। কিন্তু তার শেষ ১৫ দিন খাবার ছাড়াই কেটেছে। কাস্ত্রো জানান, তা দুই মাস বয়সী নাতনিসহ তার পরিবারের কথা ভেবে সব সহ্য করার শক্তি পেয়েছিলেন তিনি।

তিনি আরো বলেন, আমি প্রতিদিন আমার মায়ের কথা ভাবতাম। আমাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।

তার মা এলেনা স্থানীয় গণমাধ্যমকে বলেন, তার ছেলের নিখোঁজের সময় পর আত্মীয়রা আশাবাদী থাকলেও, তিনি আশা হারাতে শুরু করেছিলেন।

উদ্ধারের পর কাস্ত্রোকে চিকিৎসা ও পরীক্ষার জন্য পাইটাতে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে পেরুর রাজধানী লিমায় নিয়ে যাওয়া হয়। সেখানে জর্জ শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে তার মেয়ে ইনেস নাপার সঙ্গে দেখা করেন।

তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ইকা অঞ্চলের সান আন্দ্রেসের কাস্ত্রোর নিজ জেলায় প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা তাকে বরণ করার জন্য রাস্তাগুলো সাজিয়েছেন।

গত বছর রাশিয়ার পূর্বে ওখোটস্ক সাগরে একটি ছোট স্ফীত নৌকায় দুই মাসেরও বেশি সময় ভেসে থাকার পর রাশিয়ান মিখাইল পিচুগিনকে উদ্ধার করা হয়েছিল। একইভাবে সালভাদোরান জেলে হোসেকে সালভাদোর আলভারেঙ্গা প্রশান্ত মহাসাগরে ১৪ মাসের এক অগ্নিপরীক্ষা সহ্য করেছিলেন। সূত্র : বিবিসি

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page