April 27, 2026, 11:00 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ডিবি অফিসের ক্ষতি না করার অনুরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের ক্ষতিসাধন না করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ডিবি কার্যালয়ের মূলফটকে প্রিন্ট করা কাগজে ‘ইহা একটি সরকারি প্রতিষ্ঠান/সম্পদ, দয়া করে কেউ ক্ষতিসাধন করবেন না’ মর্মে অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গিয়ে দেখা যায়, ডিবি কার্যালয়ের মূলফটকে প্রিন্ট করা কাগজ লাগিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।

ছাত্র-জনতার অভ্যুত্থানকে ঘিরে ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়ে। এরপর শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয় মানুষের মধ্যে।

সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকেই রীতিমতো চেইন অব কমান্ড ভেঙে পড়ে পুলিশ বাহিনীর। এ সময় বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানা ও পুলিশ লাইন্সে ঘিরে হামলা চালায়। এতে বিভিন্ন থানায় হতাহতের ঘটনা ঘটে। একপর্যায়ে নানাভাবে থানা ও স্থাপনার ফোর্সও আত্মগোপনে চলে যায়।

এরপর ৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে র্যাব মহাপরিচালক হিসেবে বদলি করা হয়।

এছাড়া সিআইডির ডিআইজি মো. মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page