September 28, 2026, 5:49 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মসজিদ ভাঙায় মন্দির ভাঙবো ইসলাম তা সমর্থন করে না : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ‘আমরা রাত্রিবেলা মন্দির পাহারা দিচ্ছি। এটা নতুন কিছু নয়। ১৯৯১ সালে ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলার পর তখনও আমরা বড় হুজুরের (প্রয়াত মাওলানা সিরাজুল ইসলাম) নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরগুলো পাহারা দিয়েছি। মসজিদ ভাঙায় আমরা মন্দির ভাঙবো তা ইসলাম সমর্থন করে না।’

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এ সময় সাজিদুর রহমান বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই দেশের নাগরিক এবং সমঅধিকার ভোগ করি। আল্লাহর রসুল বলেছেন, অমুসলিমের ওপর যারা জুলুম করে, তাদের অধিকারে কেউ কম দেয়, সাধ্যের বাইরে কোনো কাজ তাদের ওপর চাপিয়ে দেয়, অন্যায়ভাবে তাদের কাছ থেকে কিছু নিয়ে নেয় কিয়ামতের দিন আমি নবী আল্লাহর কাছে বিচারপ্রার্থী হবো। এই হচ্ছে সংখ্যালঘুর বিষয়ে নবীর নির্দেশনা। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো সংখ্যালঘু আক্রান্ত হতে পারবে না, করতে দেওয়া হবে না।

তিনি বুধবার (১৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া মুক্তমঞ্চে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে সবাইকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান।

এ সময় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মোবারকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন কাসেমী, সহ-সভাপতি কারী বোরহান উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খান, মাওলানা ওবায়দুল্লাহ মাদানি ও মাওলানা বেলাল হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page