September 24, 2026, 9:50 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান : জি এম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্যা দূর্গত মানুষের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ শুক্রবার তার বনানীস্থ কার্যালয় মিলনায়তনে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন বিষয়ক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বন্যা দূর্গতদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো। একইসাথে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও জাতীয় পার্টি দূর্গত মানুষের পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, বন্যার শুরু থেকেই জাতীয় পার্টি নেতাকর্মীরা স্থানীয়ভাবে বন্যা দূর্গতদের পাশে আছে। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার চাইলে আমরা তাদেরকেও সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, কোন সতর্কীকরণ ছাড়া ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোন রাষ্ট্র যদি নদীর গেইট খুলে দেয় তবে অবশ্যই ভাটির দেশগুলোকে আগাম জানিয়ে দেয়ার বিধান রয়েছে। অথচ গেইট খূলে দেয়ার আগে ভারত সরকার বাংলাদেশকে কোনো রকম সতর্ক করেনি। এই সভা থেকে ভারতের এমন কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, মোস্তফা আল মাহমুদ, শেরীফা কাদের প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page