November 26, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি  জানালো ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন বাংলাদেশ (এফইএক্সবি) আজ অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সাইবার নিরাপত্তা আইন বাতিল করার এবং গণতান্ত্রিক, মানবিক, জনবান্ধব ও অংশগ্রহণমূলক আইন ও নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে।
আজ সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘দমনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ ও সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর অধীনে দায়ের করা সমস্ত মামলা বাতিল করা উচিত। অন্তর্বর্তী সরকারের উচিত একটি অধ্যাদেশ জারি করে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা।’ তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে ভুক্তভোগীদের মুক্তির দাবি জানান।
তারা বলেন, সাইবার নিরাপত্তা আইন কোনোভাবেই সংশোধন করা যাবে না, এটি বাতিল করা উচিত। সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের প্রক্রিয়াটি বেআইনি ছিল।
এফইএক্সবি’র সাধারণ সম্পাদক সালিম সামাদ বলেন, আইনটি জনগণের অংশগ্রহণ ছাড়াই প্রস্তাব করা হয় এবং ও খসড়াটি দ্রুত আইনে রূপান্তর করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের মহাসচিব সৈয়দা আইরিন জামান, রেজাউর রহমান লেনিন ও রেজোয়ান ইসলাম।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page