August 18, 2026, 1:17 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যকে  টুকরো টুকরো করতে বদ্ধপরিকর  ; লেবাননের পার্লামেন্ট স্পিকারের মন্তব্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠেপড়ে লেগেছেন। তিনি এই অঞ্চলকে নরক বানাতে চান।

গতকাল (শনিবার) নাবিহ বেরি এসব কথা বলেছেন। তিনি বলেন, দখলদার ইসরাইলের চলমান গণহত্যার  মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন প্রদান অপরিহার্য।

তিনি বলেন, “বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের চরমপন্থী মন্ত্রিসভা এই অঞ্চলকে টুকরো টুকরো করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত যেখানে ইসরাইল সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে। আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে, আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির বৈধ অধিকারকে সমর্থন করতে হবে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে।”

লেবাননের পার্লামেন্ট স্পিকার আরো বলেন, “বর্তমান ইসরাইলের দখলদার সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যেকোন উদ্যোগ ব্যর্থ করে দেয়। গাজায় ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এ অঞ্চলের ভৌগলিক রূপ পরিবর্তনের প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।”

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page