August 18, 2026, 2:05 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাচানাচির ভিডিও ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার (৩০ আগস্ট) একটি দাতব্য সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই মঞ্চে বক্তব্য রাখার পাশাপাশি নাচের তালেও পা মেলান এই রিপাবলিকান নেতা। তার সেই নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা যায়, ওয়াশিংটন ডিসিতে দাতব্য সংস্থা ‘মমস ফর লিবার্টি’র বার্ষিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা টিফানি জাস্টিসের সঙ্গে নাচেন ৭৮ বছর বয়সী এ নেতা।

এদিন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাম্প যেভাবে নেচেছেন, তাতে মুগ্ধ তার সমর্থকরা। তেমনই একজন ট্রাম্প-সমর্থক নাচের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দারুণ নাচের মাধ্যমে ট্রাম্প মমস ফর লিবার্টির অনুষ্ঠান শেষ করলেন। কমলা হ্যারিস নিশ্চয় চাইবেন না, আপনি এই ভিডিওটি শেয়ার করেন।

তবে এই বয়সে এমন ‘অদ্ভুত’ ভঙ্গিতে নাচানাচি করায় সাবেক প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘পরিবারের ভয়ংকর, ভারসাম্যহীন চাচার সবচেয়ে খারাপ সংস্করণ হলেন ট্রাম্প।’

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

এতদিন ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী জো বাইডেনের বয়স নিয়ে তুমুল সমালোচনা করছিল রিপাবলিকান শিবির। তবে তিনি সরে দাঁড়ানোর পর তুলনামূলক কম বয়সী কমলা হ্যারিস প্রার্থী হলে উল্টো চাপের মুখে পড়ে রিপাবলিকানরা।

কারণ, এতদিন বাইডেনকে ‘দুর্বল’, ‘বয়স্ক’, ‘বৃদ্ধ’ বলে যেভাবে কটাক্ষ করতো রিপাবলিকান প্রচারণা শিবির, এখন ৭৮ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে সেই একই আক্রমণ শানাচ্ছে ডেমোক্র্যাটরা। ফলে নিজেকে ‘তরুণ’ দেখাতে সর্বোচ্চ চেষ্টা করতে হচ্ছে রিপাবলিকান প্রার্থীকে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page