November 26, 2026, 8:00 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বয়স কমানোর ওষুধ তৈরি করতে রুশ প্রেসিডেন্টের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির বিজ্ঞানীদের অ্যান্টি-এজিং ওষুধ তৈরি করার নির্দেশ দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, নিজের জন্য নয়, দেশের জন্যই এই ওষুধ তৈরি করতে বলেছেন তিনি। এর উদ্দেশ্য হল, ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার মানুষের জীবন বাঁচানো।

আনন্দবাজার জানিয়েছে, রাশিয়ার মানুষদের আয়ু কমা নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যাতে তাদের আয়ু বাড়ে, তার জন্য রাশিয়ার বিজ্ঞানীদের দ্রুত বার্ধক্য রোধকারী বা অ্যান্টি-এজিং চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে বলেছেন। গত জুন মাসেই এই নির্দেশ দিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে কড়া নির্দেশ পাওয়ার পরই সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক গবেষণা প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয়েছে। সেখানের চিকিৎসক-গবেষকদের এমন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে বলা হয়েছে যা সাধারণ মানুষের বয়স বা বার্ধক্য থামিয়ে দিবে। ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার মানুষের জীবন রক্ষার লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী টাটিয়ানা গোলিকভা জানিয়েছেন, সরকার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে এমন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করবে যা আয়ু বাড়াবে এবং জীবনের মানোন্নয়ন করবে।

দেশবাসীর জন্যই এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের কথা বলা হলেও বিজ্ঞানীরা মনে করছেন, হয়তো পুতিন নিজের জন্যই এই ওষুধ চাইছেন। এই গবেষণায় বিপুল খরচ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ রুশ কর্মকর্তা জানিয়েছেন, তারা যখন প্রেসিডেন্টের এই অনুরোধটি পেয়েছিলেন, তখন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না।

সমালোচকেরা বলছেন, পুতিন আজীবন প্রেসিডেন্ট থাকার জন্যই এই কৌশল নিয়েছেন। প্রেসিডেন্ট পদে থাকার জন্য চাই শারীরিক সক্ষমতা। ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে ক্রেমলিনের এক সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, বার্ধক্য রোধ করতে সাইবেরিয়ান লাল হরিণের শিংয়ের রক্তে স্নান করেন রুশ প্রেসিডেন্ট।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page