October 7, 2026, 10:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

৪৭ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারত রেল বাণিজ্য শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর আবার বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয় রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনএর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বন্ধ ছিল দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত ও রেলপথ বাণিজ্য।

এরপর গত ১২ আগস্ট রেল কর্তৃপক্ষ বাণিজ্য ও যাত্রী চালুর দাবিতে ভারত সরকারের রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়। তবে ভারত তাৎক্ষণিক সাড়া না দিলেও ৪৭ দিন পর আজ থেকে রেলপথে পণ্য পরিবহন সেবা চালু করা হয়েছে।



Our Like Page