March 5, 2026, 11:18 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

বন্ধ থাকা অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজ ডটকম খুলে দিতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বন্ধ থাকা অনলাইন নিউজ পোর্টাল ‘শীর্ষ নিউজ ডটকম’ খুলে দেয়ার পাশাপাশি নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
আদালতে শীর্ষ নিউজের সম্পাদকের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. তাজুল ইসলাম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজিব।
এডভোকেট মো. তাজুল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের নির্দেশে শীর্ষ নিউজ ডট কমের প্রকাশনা বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। এরপর বার বার যোগাযোগ করেও শীর্ষ নিউজ চালু করা যায়নি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও নিবন্ধন দেয়া হয়নি। নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছিলো। আজ সে রুল নিষ্পত্তি করে হাইকোর্ট বিভাগ শীর্ষ নিউজ ডট কমকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page