August 18, 2026, 5:24 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ৯০ ভাগ বিমানঘাঁটি আওতার বাইরেহওয়ায় ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে না পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাব্রিনা সিং বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিলেও ইউক্রেন সম্ভবত মার্কিন সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের যথোপযুক্ত ব্যবহার করতে পারবে না। তিনি বলেন, আমেরিকা যেসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তার পাল্লার বাইরে রাশিয়ার বেশিরভাগ সামরিক লক্ষ্যবস্তু।

আমেরিকা ইউক্রেনকে এখন পর্যন্ত তার অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে শুধুমাত্র আন্তঃসীমান্ত আক্রমণ থেকে রক্ষা করার জন্য; রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলার জন্য নয়। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ রাশিয়ার গভীরে হামলার অনুমতি নিশ্চিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।

এ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে সাব্রিনা সিং মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে বলেন, “ইউক্রেনের বিরুদ্ধে গ্লাইড বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী রাশিয়ার বিমানগুলোর শতকরা ৯০ ভাগ ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত বিমানঘাঁটিতে থাকে। এর অর্থ হলো- ওই বিমানঘাঁটিগুলো এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে।

তিনি আরো বলেন, এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে রাশিয়ার ওপর খুব কম প্রভাব পড়বে এবং কৌশলগত মূল্য তেমন একটা থাকবে না। এর বিপরীতে রাশিয়া তার গ্লাইড বোমা ব্যবহার অব্যাহত রাখবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page