August 13, 2026, 9:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর মার্কিন দাবি শুধুই মিথ্যাচার ; জাতিসংঘে ইরানের বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনৈতিক মিশনের প্রধান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ সংক্রান্ত কোনো কোনো খবরাখবর ও অভিযোগ নাকচ করে দিয়েছে।  ইরানের ওই মিশন বলেছে, ইউক্রেন সংকটের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এ প্রসঙ্গে মিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে ইসলামী ইরান ইউক্রেনে সংঘর্ষে জড়িত পক্ষগুলোর কাছে সামরিক সাহায্য পাঠানোকে অমানবিক বলে মনে করে। কারণ এর ফলে মানবীয় ক্ষয়ক্ষতি বাড়বে, অবকাঠামোগুলোরও ক্ষতি হবে এবং যুদ্ধ-বিরতির আলোচনার সম্ভাবনা কমে যাবে। আর এরই আলোকে ইরান অস্ত্র পাঠানোর কোনো পদক্ষেপ তো নিবেই না বরং অন্যান্য দেশকেও ইউক্রেন সংঘাতের কোনো পক্ষের কাছে অস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানাবে।

এর আগে জাতিসংঘে ইরানের নিযুক্ত স্থায়ী কূটনৈতিক মিশনের প্রধান আমির সায়িদ ইরাভানি ইউক্রেন সংঘাতে তেহরানের ভূমিকা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর নানা অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অনস্বীকার্য এই বাস্তবতা গোপনা করতে পারবে না যে  পাশ্চাত্যের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রশস্ত্র পাঠানোর ফলে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ হয়েছে এবং এর ফলে বেসামরিক জনগণের ও বেসামরিক অবকাঠামোগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরাভানি আরও বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি বা সরবরাহের ও আন্তর্জাতিক বিষয়ে  নিজের অঙ্গীকার লঙ্ঘনে ইরানের জড়িত থাকা সম্পর্কিত সব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং ইরান সুস্পষ্টভাবে এইসব অভিযোগ নাকচ করছে। ইরান আবারও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার ক্ষেত্রে তার অলঙ্ঘনীয় প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page