August 18, 2026, 5:24 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

তেল ট্যাংকার আক্রান্ত হওয়ার প্রতিশোধে ইসরাইলের ১২টি জাহাজে হামলা চালিয়েছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় ইহুদিবাদী ইসরাইল ইরানের তেল ট্যাংকারগুলোর ওপর হামলা চালানোর পর ইরান অন্তত এক ডজন ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার রাজধানী তেহরানে আইআরজিসির খাতামুল আম্বিয়া সদরদপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি একথা জানান।

তিনি বলেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইহুদিবাদীরা আমাদের ১৪টি তেল ট্যাংকারে হামলা চালায়। প্রাথমিকভাবে কারা এ হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি, কারণ, তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি ইহুদিবাদী ইসরাইল এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের ১২টি জাহাজে আঘাত করি।

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের পঞ্চম জাহাজটিতে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং জাহাজ যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়।

জেনারেল সালামি তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে আমাদের একটি তেল ট্যাংকার আটক করার পর আমরা তাদের স্টেনা ইম্পেরো জাহাজ আটক করলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ২০১৯ সালে ইরান হরমুজ প্রণালীতে ওই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল।

জেনারেল সালামি আরো বলেন, আমেরিকা ২০২২ সালে গ্রিস থেকে আমাদের দু’টি জাহাজ আটক করার পর আমরা তাদের দু’টি জাহাজ আটক করলেও তারাও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরানের এই সেনা কমান্ডার বলেন, শত্রুরা আগ্রাসী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে তারা পেয়ে বসে; কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page