June 13, 2026, 9:07 am
শিরোনামঃ
সাবেক এমপি আনারের প্রতিহিংসার শিকার চাকরিচ্যুত মৌসুমি শ্রমিক অমিত শিকদারের মানবেতর জীবন শিল্পকারখানা নির্মাণে দু-এক মাসের মধ্যেই চীনা প্রতিনিধি আসবে : এলজিআরডি মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা সম্ভব হবে : বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার খুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে যুক্তরাষ্ট্র খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান বিশ্বে প্রথমবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুর বিএনপি-যুবদল নেতার চাঁদা দাবি ; বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরে বিএনপি ও যুবদল নেতাদের চাঁদাবাজির ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন একটি কারখানা কর্তৃপক্ষ। শনিবার (৭ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন ইউনিসেন্স এ্যাপারেল লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা হাসিবুর রহমান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ১ সেপ্টেম্বর ইউনিসেন্স এ্যাপারেল লিমিটেডের একটি জেনারেটর ও মেশিনারি যন্ত্রপাতি হস্তান্তর করার জন্য কোম্পানির অন্য ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে মনিপুর বাজারের কাছে পৌঁছালে পিরুজালী ইউনিয়ন বিএনপি সভাপতি নাজিম ব্যাপারী, সাধারণ সম্পাদক ডিএম আজারুল ইসলাম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার এবং পিরুজালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ফকির মালামাল ভর্তি ট্রাকটির গতিরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় জেনারেটর ও মেশিনরাজি ভর্তি গাড়িটি তিন কিলোমিটার দূর থেকে পিরুজালীতে ফেরত নিয়ে যান। পরে বিএনপি ও যুবদলের নেতারা কোম্পানির লোকদের কাছ থেকে জোরপূর্বক দেড় লাখ টাকা নিয়ে গাড়িটি ছেড়ে দেয়। আর এ ঘটনা কাউকে জানালে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হাসিবুর রহমান জানান, গাড়ি আটকে চাঁদা দাবি এবং দেড় লাখ টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেওয়ার ঘটনাটি কারখানা কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঢাকায় বিএনপি কার্যালয়ে গিয়ে দলের মহাসচিবের কাছে বিএনপি নেতাদের বিরুদ্ধে এবং যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে যুবদল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে পিরুজালী ইউনিয়ন বিএনপি সভাপতি নাজিম ব্যাপারী বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তবে ঘটনাটি যুবদলের নেতারা করেছেন। শনিবার বিষয়টি নিয়ে বসে মিটমাট করে দেওয়া হয়েছে। যে দেড় লাখ টাকা নেওয়া হয়েছিল তা কারখানা কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হয়েছে।

তবে সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। অভিযুক্ত অপর দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page