October 20, 2026, 5:52 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লাদাখে দিল্লির সমান জায়গা দখলে নিয়েছে চীন : রাহুল গান্ধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় বরাবরই কড়া অবস্থান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তাই যুক্তরাষ্ট্র সফরে চীন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি আবারও মোদির তীব্র সমালোচনা করেন। বলেন, লাদাখে চীনা সেনারা নয়াদিল্লির সমান পরিমাণ জায়গা দখল করে নিয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওয়াশিংটনের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রাহুল গান্ধী। সেখানেই এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি।

এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বলেন, আচ্ছা, যদি আপনারা বলেন যে আমাদের ভূখণ্ডের ৪ হাজার বর্গকিলোমিটার এলাকায় চীনা সেনা থাকার বিষয়টি ভালো, তাহলে হয়তো তিনি ভালো ভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছেন। লাদাখে দিল্লির সমান ভূমি দখল করে নিয়েছে চীনা সেনারা। আমি মনে করি এটি একটি বিপর্যয়। মিডিয়া এগুলো নিয়ে লিখতে পছন্দ করে না।

এ সময় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, কোন প্রতিবেশী দেশ যদি আপনাদের ভূখণ্ডের ৪ হাজার বর্গকিলোমিটার দখল করে নেয় তাহলে আমেরিকা কেমন প্রতিক্রিয়া দেখাবে? কোনো প্রেসিডেন্ট কি শুধু এই বলে দায় এড়াতে পারবেন যে তিনি ভালোভাবে সামাল দিয়েছেন? তাই আমি মনে করি না মোদি চীনকে ভালোভাবে সামাল দিয়েছেন। আমার মনে হয় আমাদের অঞ্চলে চীনা সেনাদের থাকার কোনো কারণ নেই।

যুক্তরাষ্ট্রে চারদিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল। মঙ্গলবার তার এই সফর শেষ হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page