September 27, 2026, 4:32 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কমলা হ্যারিসের সাথে আরেক দফা টিভি বিতর্কে অংশ নিতে আগ্রহী নন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে আরেক দফা টেলিভিশন বিতর্কে অংশ নিতে আগ্রহী নন। গতকাল বৃহস্পতিবার তিনি এমন ঘোষণা দিয়েছেন।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘কোন তৃতীয় বিতর্ক হবে না’।
তিনি বলেছেন, জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার আগের বিতর্ক এবং গত মঙ্গলবার অনুষ্ঠিত হ্যারিসের সাথে প্রথম এবং শেষ বিতর্কের পর তার আর কোন বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ নেই। এবিসি নিউজ আয়োজিত বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্র্থী  ট্রাম্পকে ধরাশায়ী করেছেন। কমলার নৈপূণ্যে উচ্ছ্বসিত তার নির্বাচনী প্রচার শিবির। এ কারণে কমলার সমর্থকরা ট্রাম্পের সাথে দ্বিতীয় দফা বিতর্ক আয়োজনের আহ্বারও জানিয়েছেন।
কিন্তু, ট্রাম্প এ আহ্বানে সাড়া দেননি। দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত প্রথম বিতর্ক ৬ কোটি ৭০ লাখ মানুষ সরাসরি দেখেছেন। এ জন্য কমলার সমর্থকরা অক্টোবরে দ্বিতীয় দফা বিতর্ক আয়োজনের আহ্বান জানিয়েছেন।
বিতর্কের পরের দিন, ট্রাম্প বলেছেন, তিনি বিতর্কে জিতেছেন বলে তার আর বিতর্কে অংশ নেওয়ার প্রয়োজন নেই।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page