April 24, 2026, 11:37 am
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

গুপ্তচরবৃত্তির দায়ে ৬ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়া তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে ছয় জন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কূটনীতিকদের স্বীকৃতি-পত্র বাতিল করার কথাও ঘোষণা করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশ কোনোভাবেই ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের গোপন তৎপরতা সহ্য করবে না।  তিনি মস্কোর বিরুদ্ধে অগঠনমূলক ও শত্রুতামূলক তৎপরতা বন্ধ করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানান। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে রাশিয়ার উপর্যুপরি হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে জাখারোভা বলেন, লন্ডনের যে কোনো ধরনের অবন্ধুত্বসুলভ তৎপরতার কঠোর জবাবে দেবে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, “ব্রিটিশ দূতাবাস কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনে নির্ধারিত সীমাবদ্ধতা অনেক বেশি মাত্রায়  লঙ্ঘন করেছে।”

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসও (এফএসবি) একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে এটি এমন কিছু দলিলপত্র পেয়েছে যেখানে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি জোরদারের জন্য লন্ডনকে সমন্বয়ের ভূমিকায় দেখা গেছে।

এর আগে মে মাসে, ব্রিটিশ সরকার ইউরোপ জুড়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির অজুহাতে লন্ডনে মস্কোর সামরিক অ্যাটাশেকে নির্বাসিত করেছিল এবং দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা পাস করেছিল।

এর আগে মে মাসে, ব্রিটিশ সরকার ইউরোপ জুড়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির অজুহাতে লন্ডনে মস্কোর সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করেছিল এবং দেশটির বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

গতকাল, মার্কিন বিচার বিভাগও, দেশটিতে কৃষ্ণাঙ্গদের অধিকার বিষয়ের চার কর্মীকে অপরাধী ঘোষণা করে তাদের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

এইসব পদক্ষেপ এমন সময় নেয়া হল যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দেওয়ার বিষয়ে কথা বলতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ওয়াশিংটনে যাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page