August 18, 2026, 9:35 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুদিন আগে দুর্নীতির মামলায় ছয় মাস কারাবাসের পর মুক্তি পান তিনি।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে একটি দলীয় সভায় তিনি এ পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছে এনডিটিভি।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসব না।

তিনি আরও বলেন, আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন জনতার আদালত থেকে ন্যায়বিচার পেতে চাই।

কেজরিওয়াল বলেন, ‘আমি মনিশের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন জনগণ যখন বলবে আমরা সৎ তখনি আমরা স্বপদে ফিরে যাব। আমাদের ভাগ্য এখন জনতার হাতে।’

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানান, পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসেবে দলের একজন সদস্যের নাম ঘোষণা করা হবে। জনতার কাছে যাবেন তিনি তাদের সমর্থন আদায়ের জন্য। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন এ বছরের নভেম্বরে অনুষ্ঠানেরও দাবি জানান কেজরিওয়াল।

এর আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ৬ মাস কারাবন্দি থাকার পর গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জামিনে মুক্তি পান কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। এরপর আজ রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page